Logo
Logo
×

সংগঠন সংবাদ

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লার দোয়া ও ইফতার বিতরন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:২৮ পিএম

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লার দোয়া ও ইফতার বিতরন
Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনের চার চারবার নির্বাচিত প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাঃগঞ্জ জেলা দূরপাল্লা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী ও অসহায় দুস্থঃদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা হয়। 


শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে প্রথমে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে নগরীর চাষাড়ার আর্মি মার্কেটের নিজ কার্যালয়ে প্রায় ২০০শত অসহায় ও দুস্থঃ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।    


এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, তার সহ-ধর্মিণী পারভীন ওসমান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্য এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন, আর্মি মার্কেট জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম।


জেলা দূরপাল্লা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান সেন্টুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাবির হোসেন, সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন, সহ প্রচার সম্পাদক আরিফ খান, সমাজ কল্যান সম্পাদক আলিমুজামান এসাক, দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মাসুদ ও কোষাধ্যক্ষ জানে আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন