Logo
Logo
×

সংগঠন সংবাদ

নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকীতে জাতীয় নীট ডাইং এর দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৩৯ পিএম

নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকীতে জাতীয় নীট ডাইং এর দোয়া
Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে বাদ মাগরিব ফতুল্লার বিসিক শিল্প নগরীর ভাঙ্গা ক্লাব সংলগ্ন নিজ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

   
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, তার সহ-ধর্মিণী পারভীন ওসমান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্য এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন, ভোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলাউদ্দিন আল ফরাজী।


জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মোঃ লিয়াকত হোসেন বেপারী’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না’র সার্বিক পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রুবেল দেওয়ান, জেলা কমিটির সহসভাপতি মোঃ নিজাম শিকদার, সহসাধারন সম্পাদক হেমায়েত গাজী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মোঃ হাসান আলী, সদস্য জমির উদ্দিন বাবু, মোঃ হাসান, মোঃ আনছার ও ইসমাঈল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন