Logo
Logo
×

সংগঠন সংবাদ

ইসদাইর একতা দুস্থ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২১, ০৪:৪৫ পিএম

ইসদাইর একতা দুস্থ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারিতে প্রতি বছরের মতো এবারও ইসদাইর একতা দুস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার ( ৮ মে ) দুপুর ২টায় পূর্ব ইসদাইর জনতা টেক্সটাইল  মিলসের সামনে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় জসিম উদ্দিন বলেন, ইসদাইর একতা দুঃস্থ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছে। দীর্ঘ এগারো বছর যাবৎ প্রতি রমজানে মাসে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে। আমি যত দিন বেঁচে থাকবো এই সেবা অব্যাহত থাকবে। আমি চাই আমার মতো সকলেই যার যার সাধ্য মত এই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মিছির আলী মেম্বার, সহসভাপতি আ. মালেক, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য আলী আকবর মেম্বার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মেহেবুবুল হক তালুকদার টগর, প্রধান ফিলিং স্টেশনের পরিচালক হাজী মিজান প্রধান, প্রবাসী বন্ধু কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. রিপন ফকির, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকো, পূর্ব ইসদাইর শাপলা সংসদের সাধারণ সম্পাদক আ. বাছেদ রতন, সমাজ সেবক আনছারুল ইসলাম, আনোয়ার হোসেন, শরিফ মাহমুদ, গাজী মুসা, হাজী জাকির হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন