Logo
Logo
×

সংগঠন সংবাদ

স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৬:১২ পিএম

স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
Swapno

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. এহতেশামুল হক দুলাল এর নির্দেশনায় এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নারায়ণগঞ্জ জেলা শাখার সার্বিক সহযোগিতায় রোববার বিকাল ৩ টায় ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা স্বাচিপের সভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিকুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলি, স্বাচিপের যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মালেক, প্রচার সম্পাদক ডা. আব্দুর রব, ডা. ওয়াজেদ, ডা. শাকিল, ডা. আকাশ, ডা. আশরাফুল, ডা. লিজা, ডা. নিপাসহ নারায়ণগঞ্জ বিএমএ ও স্বাচিপের চিকিৎসক নেতৃবৃন্দ।

 

ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের প্রথমেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল চিকিৎসকদের জন্য দোয়া করা হয়, পরবর্তীতে স্বাচিপের সভাপতি বলেন, করোনাকালীন এই দুঃসময় সকল শ্রেণি-পেশার সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষদের পাশে থাকা। স্বাচিপের সাধারণ সম্পাদক বলেন, আমরা অতীতেও নারায়ণগঞ্জের চিকিৎসকদের নিয়ে একসাথে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কাজ গুলো চলমান থাকবে। অনুষ্ঠান শেষে চিকিৎসকরা একসাথে ইফতারিতে অংশগ্রহণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন