Logo
Logo
×

সংগঠন সংবাদ

আলোর সন্ধানের পক্ষ থেকে অটোরিক্সা উপহার পেল লিটন মিয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মে ২০২১, ০৫:৪২ পিএম

আলোর সন্ধানের পক্ষ থেকে অটোরিক্সা উপহার পেল লিটন মিয়া
Swapno

দেওভোগ পানির ট্যাংকি এলাকায় আলোর সন্ধান সামাজিক সংগঠনের পক্ষ থেকে লিটন মিয়া নামের এক ব্যক্তিকে অটোরিকশা (মিশুক) উপহার দেওয়া হয়েছে। সোমবার (১০ মে) লিটন মিয়া নামে ঐ ব্যক্তিকে অটোরিকশাটি বুঝিয়ে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হালিম। মূলত অর্থনৈতীক ভাবে পিছিয়ে থাকা একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতেই সংগঠনটির এমন মহতী উদ্যোগ।

 

আলোর সন্ধান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ অব্দুল হালিম এ বিষয়ে বলেন, ‘আমি যখন আলোর সন্ধান সামাজিক সংগঠনটি শুরু করি তখন থেকেই আমাদের স্বপ্ন যে, প্রতি বছর অন্তত একটি পরিবারকে আমরা স্বাবলম্বী করবো। তাই লিটন নামের এই ব্যক্তিকে এবার আলোর সন্ধান সামাজিক সংগঠনের পক্ষ থেকে অটোরিশা কিনে দেয়া হয়েছে। আশা করি এখন থেকে লিটন মিয়া এই মিশুক চালিয়ে তার পরিবার নিয়ে ভালো ভাবেই জীবনযাপন করতে পারবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আলোর সন্ধান সামাজিক সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন পিন্টু, হাবিবুর রহমান ডলার, আব্দুর রাজ্জাক মিঠু, আশিক সাদাত রিংকু, রিয়াদ হাসান বাবু, মেহের আফরোজ অন্তরসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন