Logo
Logo
×

সংগঠন সংবাদ

দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ মে ২০২১, ১০:১৮ পিএম

দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Swapno

বৃহত্তর দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।  গতকাল সকালে ফতুল্লা’র পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় পঞ্চায়েত কমিটির কার্যালয়ে  ঈদসামগ্রী বিরতণ হয়।

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হেদায়েত উল্লাহ্ খোকন।

 

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে কর্মহীন দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরন করা হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারনে এবার ঈদ আনন্দ মানুষের মাঝে নেই। আমরা এলাকায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।  

 

এসময় উপস্থিত ছিলেন, দেওভোগ মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাসুদ আহম্মেদ বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম (ব্যাংকার), মো. জাহঙ্গীর হোসেন, কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব শফিউদ্দিন সরদার খোকন, পঞ্চায়েতের উপদেষ্টা আলতাব হোসেন, গাজী লিটনসহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন