Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৯:২৯ পিএম

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবি
Swapno

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। রোববার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় সংগঠনের সভাপতি এনএএন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর পরিচালনায় শহরের চাষাড়া বিজয় স্তম্ভে এ আয়োজন করা হয়।

 

এ সময় রোজিনা ইসলাম এর জামিন মঞ্জুর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে সরকারের ভাবমুর্তি রক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে মামলা প্রত্যাহারের দাবি জানায় উপস্থিত সাংবাদিকগণ।

 

সিটি প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এনএএন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন ও আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কথা ডটকম এর সম্পাদক বদিউজ্জামান খান এর যৌথ সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুদ, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাঁধন, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, সংবাদ মাধ্যম নিউজ এটু‌জেড এর সম্পাদক র‌ফিকুল্লাহ রিপন।

 

এ সময় সাধারণ সম্পাদক বলেন, একজন প্রতিষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সু-বিচার, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকায় বিচার বিভাগকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে জামিনটা হলো শর্ত সাপেক্ষে, যা আমরা চেয়েছিলাম নি:শর্ত মুক্তি। এখন আমাদের একটাই দাবী অবিলম্বে সরকারের ভাবমুর্তি রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতারসহ মামলা প্রত্যাহার করতে হবে।

 

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, একজন সাংবাদিকের মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা। আর সেই অধিকার আদায় করতে গিয়ে রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। সাংবাদিকরা দেশ ও জাতির স্বার্থে অপরাধীদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদনের মাধম্যে তুলে ধরেন।

 

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা সম্পাদক বলেন, রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করায় আমরা খুশি নই। আর তা নিয়ে বসে থাকবে না, এ আন্দোলন চলবে। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।

 

জেলা রিপোর্টারস ইউনিটির সভাপতি বলেন, রোজিনা ইসলামকে যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অবিলম্বে সেই দুর্নীতিবাজ জয়বুনেছার বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।

 

সিটি প্রেসক্লাবের সভাপতি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তরের পর তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়েছে। যা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। রোজিনা ইসলামের জামিন হয়েছে সত্য, কিন্তু আমার কেউ খুশি হতে পারিনি। কারণ আমরা শুধু জামিন চাইনি, মামলা প্রত্যাহার চেয়েছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, সিটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, অর্থ সম্পাদক- তথ্য পত্র এর ব্যবস্থাপনা সম্পাদক মো. জাহিরুল ইসলাম মোল্লা সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক অগ্রবানি’র নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রাজিব, কার্যকরি সদস্য জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন, জাতীয় দৈনিক খোলা কাগজের বন্দর প্রতিনিধি আক্তার হোসেন তালুকদার, আজকালের খবর পত্রিকার বন্দর প্রতিনিধি মো. সুজন হোসেন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সহ বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান,

 

দৈনিক যুগের চিন্তা’র স্টাফ রিপোর্টার আব্দুল লতিফ রানা, যুগের চিন্তা’র ফটো সাংবাদিক মেহেদী হাসান, উইকলি সিটিজেন এর রিপোর্টার আবু তাহের, ফটো সাংবাদিক নুর হোসেন, এনএএন টিভির ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম সাগর, ফটো সাংবাদিক মো. জুয়েল আলী, এনএএন টিভি সাব্বির আহম্মেদ ফয়সাল, নারায়ণগঞ্জ সংবাদ এর মো. আকবর।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আলোর বন্দর প্রতিনিধি মনির, সময়ের কাগজের বন্দর প্রতিনিধি সানাউল্লাহ, আমার সংবাদের সদর প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ ২৪ নারায়ণগঞ্জের সম্পাদক মিঠুন সরদার, গাফ্ফার লিটন, যুগের চিন্তা’র স্টাফ রিপোর্টার মামুনুর রহমান, জহিরুল হক, আনন্দ টিভির ক্যামেরা পার্সন সাব্বির, মাই টিভির ক্যামেরা পার্সন আশিক, আলোর ধারা ২৪ এর ক্যামেরা পার্সন রাব্বি, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার, বাংলাদেশ কথার সহ সম্পাদক মিরাজ আরফিন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর ফটো সাংবাদিক সাজ্জাদ ইমন, ভোরের সমাচারের ফটো সাংবাদিক শহিদ, সবার কন্ঠ’র স্টাফ রি‌পোর্টার মনিকা আত্তার, রুদ্রবার্তা’র স্টাফ রিপোর্টার সোনিয়া, বাংলা ৭১ পত্রিকার সদর প্রতিনিধি শান্ত প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন