Logo
Logo
×

সংগঠন সংবাদ

নাাসিম ওসমানের নামে সেতু নামকরণে ট্রাক ও ট্যাংকলরীর আনন্দ মিছিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১০:৪৮ পিএম

নাাসিম ওসমানের নামে সেতু নামকরণে ট্রাক ও ট্যাংকলরীর আনন্দ মিছিল
Swapno

৩য় শীতলক্ষ্যা সেতু নাসিম ওসমান এর নামে নামকরণ করায় বিশ্ব মানবতার মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আজমেরী ওসমানের পক্ষে আনন্দ মিছিলে যোগদান করেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।


রবিবার (১৩ জুন) বিকেলে বিবি রোড নিতাইগঞ্জ এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী বজলুর রহমান রিপনের নিদের্শে এবং যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু’র নেতৃত্বে আনন্দ মিছিলে বিপুল নেতাকর্মী নিয়ে যোগদান করেন। 


আনন্দ মিছিলটি তোলারাম কলেজের সামনে থেকে শুরু করে নগরীর বিবি রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাসদাইর পৌর কবরস্থানের নাসিম ওসমানের সমাধীতে সংক্ষিপ্ত দোয়ার মাধম্যে শেষ করেন।    


এসময় বিজয় মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক ফিরোজ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, কার্যকরী সদস্য সবুজ হোসেন পিন্নু ও মোক্তার হোসেন প্রমুখ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন