Logo
Logo
×

সংগঠন সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা কমিটির পক্ষ থেকে হেলালকে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১১:১৪ পিএম

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা কমিটির পক্ষ থেকে হেলালকে শুভেচ্ছা
Swapno

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উপদেষ্ঠা জাকিরুল আলম হেলালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৪ জুন) রাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ হতে সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক জহির তালুকদারের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সোলাইমান হসেন রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, জেলার ঘাতক দালাল নিমূল কমিটির নেতা কুটু ভৌমিক, জেলা ও মহানগর পুজা উদযাপন কমিটির  কার্যকরী সদস্য রিপন ঘোষ প্রমুখ।
    


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন