Logo
Logo
×

সংগঠন সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলার পক্ষ থেকে শওকত আলীকে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০৬ এএম

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলার পক্ষ থেকে শওকত আলীকে শুভেচ্ছা
Swapno

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র উপদেষ্টা শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সোমবার (১৫ জুন) সকালে বক্তাবলী চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ হতে সংগঠনের উপদেষ্ঠা শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিপ্লবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমুন ইসলাম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সোলাইমান হসেন রনি ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খোকন।

 

এ সময় শওকত আলী চেয়ারম্যান নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান সেই সাথে দলকে এগিয়ে নিতে  রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ যারা বুকে ধারণ করতে পারবে তারাই প্রকৃত রাজনীতিতে আসতে পারবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন