Logo
Logo
×

সংগঠন সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নবগঠিত কমিটির পক্ষ থেকে ডিসিকে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১১:০৯ পিএম

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নবগঠিত কমিটির পক্ষ থেকে ডিসিকে শুভেচ্ছা
Swapno

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষ্যাৎ শেষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের বিল্পবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক জহির তালুকদার এ শুভেচ্ছা বিনিময় করেন।

 

জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ নবগঠিত কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দলকে এগিয়ে নিতে  দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে জেলার নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাদের সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সাইমুন ইসলাম ও সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন