Logo
Logo
×

সংগঠন সংবাদ

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১০:৪০ পিএম

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের শ্রদ্ধা
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নেতবৃন্দ। বুধবার (২৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নং এ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  এ পুস্পস্তবক অর্পন করা হয়।

 

এ সময় জেলার নেতৃবৃন্দরা জানান, আওয়ামীলীগ দেশের বৃহৎ একটি সংগঠন। আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। দেশকে এগিয়ে নিতে আওয়ামীলীগ বৃদ্ধপরিকর। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর নিকট প্রার্থণা করছি।


এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সহ সভাপতি রফিকুল ইসলাম, বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সবুজ ও জেলার সদস্য আবুল খায়ের প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন