Logo
Logo
×

সংগঠন সংবাদ

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০০ মাসে দেশব্যাপী আলোকপ্রজ্বালন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৯:৫৫ পিএম

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০০ মাসে দেশব্যাপী আলোকপ্রজ্বালন
Swapno

আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০০ মাস পেরুলেও আদালতে অভিযোগপত্র পেশ না করার ক্ষোভে দেশব্যাপী আলোকপ্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ অলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করা হবে।

 

জানা যায়, গত ৬ মার্চ ২০১৩ মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় ত্বকীর মৃতদেহ। ত্বকীর ঘাতকরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে হত্যার বিশদ বিবরণ প্রকাশ করেছে। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যার সংবাদ সম্মেলন করে হত্যার সকল রহস্য উন্মোচনের দাবি করেন এবং উপস্থিত সংবাদ কর্মীদের মাঝে একটি অভিযোগপত্র বিতরণ করেন। যা অচিরেই আদালতে পেশ করবেন বলেও তারা জানান।


ঐ দিন বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্য তা প্রচার করে এবং পর দিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে তা প্রকাশিত হয়। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। নারায়ণগঞ্জ সাস্কৃতিক জোট মনে করে এটি দেশে পক্ষপাত মূলক বিচার ব্যাবস্থার একটি নির্লজ্জ উদাহরণ। হত্যা পর ত্বকীর লাশ উদ্ধারের দিনটিকে কেন্দ্র করে এর বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোকপ্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। 


হত্যার ১০০ মাস উপলক্ষে আমরা আগামী ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সারাদেশ ব্যাপী একযোগে আলোকপ্রজ্বালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনা বাস্তবতার কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্ব-স্ব অবস্থানে থেকে ত্বকী সহ সকল হত্যা ও বিচারহীনতার বিরুদ্ধে আলো হাতে এ কর্মসূচির সাথে সকল সহকর্মী ও বোধসম্পন্নমানুষ যুক্ত হবেন।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন