Logo
Logo
×

সংগঠন সংবাদ

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বন্দরে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:৩৮ পিএম

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বন্দরে দোয়া
Swapno

বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। 

 

বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অংশ গ্রহণ করেন ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছানোয়ার হোসেন বিপ্লব, মদনপুর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ সান্জু, যুগ্ন সম্পাদক মো. রুবেল, দপ্তর সম্পাদক আউয়াল, মো. রফিকুল ইসলাম, মো. কাউছার, মো. তুহিন, মো. পারভেজ, মো. মাসুদ রানা, মো. সিয়াম, মো. সহিদুল ইসলাম, শ্যামল, সাব্বির, আবু জাহের হিমেল, বন্দর উপজেলা অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন