Logo
Logo
×

সংগঠন সংবাদ

মহানগর কৃষকলীগের সা: সম্পাদক লিটনের আম্মা’র ইন্তেকাল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১০:১৬ পিএম

মহানগর কৃষকলীগের সা: সম্পাদক লিটনের আম্মা’র ইন্তেকাল
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও মহানগর কৃষকলীগ এর সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমানের আম্মা তাজেদা বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বৎসর। মরহুমা মৃত এস এম বজলুর রহমান এর স্ত্রী।

 

গত সোমবার রাত ১০.৩০ মিনিটে দেওভোগস্থ নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে চার ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাজেদা বেগম দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত কারনে ভুগছিলেন।

 

মঙ্গলবার বাদ যহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। 

 

তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামীলীগসহ এর অংগ সংগঠন। এছাড়া শোক প্রকাশ করেছেন, খানপুর মহসিন ক্লাব, খানপুর বটতলা বন্ধু মহল, খানপুর পোলষ্টার ক্লাব ও শীতলক্ষা পরিবহন মালিক শ্রমিকসহ অনেকে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন