Logo
Logo
×

সংগঠন সংবাদ

কবি আমজাদ হোসেনের মৃত্যুতে না:গঞ্জ প্রেস ক্লাবের শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৯:৪৮ পিএম

কবি আমজাদ হোসেনের মৃত্যুতে না:গঞ্জ প্রেস ক্লাবের শোক
Swapno

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফয়সাল পরাগ ও আফজাল হোসেন পন্টির পিতা বিশিষ্ট কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে করোনা জনিত চিকিৎসাধীন থাকাকালীন রিপোর্ট নেগেটিভ আসার পর শারিরীক বিভিন্ন সমস্যার কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

উল্লেখ্য মরহুম কবি আমজাদ হোসেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিকেএমইএর সাবেক সভাপতি এবং প্লামিং ফ্যাশনস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক-এর ভগ্নিপতি ছিলেন। 

 

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

রবিবার রাত ১০ টায় শহরের উত্তর চাষাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।  
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন