Logo
Logo
×

সংগঠন সংবাদ

সংবাদকর্মীদের পাশে এনইউজে’র দাঁড়ানো প্রশংসার দাবিদার : ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৪:৫৮ পিএম

সংবাদকর্মীদের পাশে এনইউজে’র দাঁড়ানো প্রশংসার দাবিদার : ডিসি
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বর্তমান করোনা কালীন সময়ে সরকার সাংবাদিকদের পাশে থেকে তাদের জীবন-জীবিকা এবং চিকিৎসার জন্য আর্থিক সহয়তা প্রদান করছে। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ তহবিল থেকে যেভাবে নারায়ণগঞ্জের সাংবাদিকদের আর্থিক সহায়তা করছে এটা একটি ব্যতিক্রমি উদ্যোগ।

 

এই উদ্যোগের সাথে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) যেভাবে সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছে এটা প্রশংসার দাবিদার। তিনি বলেন, নারায়ণগঞ্জে অনেক অসুস্থ্য সাংবাদিক আছেন, যারা আর্থিক সংকটের কারনে চিকিৎসা করতে পারছেন না। তাদের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে। তিনি সাংবাদিকদের আর্থিক সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসেেকর কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে তিন জন অসুস্থ্য সাংবাদিককে চিকিৎসা সহায়তার জন্য সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ এবং নারায়নগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা।


অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক অহিদুল হক খানের চিকিৎসার জন্য দেড় লাখ টাকার চেক গ্রহণ করেন তার ছেলে মাশাহারুল আবতাব খান। দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান তার চিকিৎসার জন্য ৫০হাজার টাকার চেক গ্রহণ করেন। এছাড়াও সাংবাদিক সাইফুর রহমানকে ৫০হাজার চেক দেওয়া হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন