Logo
Logo
×

সংগঠন সংবাদ

ত্বকী ও করোনায় নিহতদের স্মরণে ৮ আগষ্ট আলোকপ্রজ্বালন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:৩৯ পিএম

ত্বকী ও করোনায় নিহতদের স্মরণে ৮ আগষ্ট আলোকপ্রজ্বালন
Swapno

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০১ মাস উপলক্ষে আগামী ৮ আগষ্ট ২০২১ রবিবার সন্ধ্যা সাতটায় ত্বকী, রাষ্ট্র সহ সকল দুর্বৃত্তদের হাতে নিহত ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নিহতদের স্মরণে আলোকপ্রজ্বালন অনুষ্ঠিত হবে। করোনার বর্তমান বাস্তবতায় ঐ দিন যার যার অবস্থানে থেকে সংস্কৃতি, রাজনীতি, মানবাধিকার ও সমাজ কর্মীবৃন্দ একযোগে আলো হাতে এ কর্মসূচির সাথে অংশগ্রহণ করবেন। 

 


বাংলাদেশ সহ সারাবিশ্ব এখন ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রতিদিন হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবন ও জীবিকার দ্ব›েদ্ব বিপর্যস্ত সাধারণ মানুষ। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়। এই তীব্র-সংকটেও অতিমারীকে পূঁজি করে লুটপাট অব্যাহত রেখেছে কতিপয় দুর্বৃত্ত।

 


২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। অথচ আজকে ১০১ মাস অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

 


আমরা বিচারহনিতার এ সংস্কৃতির চিরতরে অবসান চাই, রাষ্ট্রীয় ছত্রছায়ায় সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান চাই, ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন