Logo
Logo
×

সংগঠন সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে এসএমই ঋণ বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৭:৪৬ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে এসএমই ঋণ বিতরণ
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়।

 

গতকাল দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

 

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা (বি.আর.ডি.বি) উপপরিচালক মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সদর পল্লী উন্নয়ন অফিসার অসীম কুমার, সহকারী অফিসার আব্দুল রাজ্জাক, সস্তাপুর শাখার অগ্রনি ব‍্যাংকের ম‍্যানেজার জুয়েল রাজু সহ প্রমূখ।

 

পরে ৩ জন্য সদস্যদের মাঝে ৫ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন জেলা প্রসাশক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন