Logo
Logo
×

সংগঠন সংবাদ

ফটো সাংবাদিক রনির মৃত্যুতে এনইউজের শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৯:০৩ পিএম

ফটো সাংবাদিক রনির মৃত্যুতে এনইউজের শোক
Swapno

নারায়ণগঞ্জের তরুন ফটো সাংবাদিক তানভীর রনির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন ইউনিয়নের সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মীথ।

 

বার্তায় তারা জানান, তরুন ফটো সাংবাদিক রনির অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জের ফটো সাংবাদিকতায় অপুরণীয় ক্ষতি হয়েছে। ফটো সাংবাদিকতার ক্ষেত্রে রনি স্বল্প সময়ের মধ্যে পরিশ্রম, নিষ্ঠা এবং মেধার স্বাক্ষর রেখে সুনাম অর্জন করেছে। আমরা তানভীর রনির বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা ফটো সাংবাদিক রনিকে জান্নাতবাসী করুক এ কামনা করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন