Logo
Logo
×

সংগঠন সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দূরপাল্লা পরিবহনের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৭:১৬ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দূরপাল্লা পরিবহনের দোয়া
Swapno

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাঃগঞ্জ জেলা দূরপাল্লা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দুস্থঃদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। 

 

রবিবার (১৫ আগষ্ট) দুপুরে নগরীর চাষাড়ার আর্মি মার্কেটে সংগঠনের নিজ কার্যালয়ের সামনে জেলা দূরপাল্লা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান সেন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চার চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, তার সহ-ধর্মিণী পারভীন ওসমান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা বজলুর রহমান রিপন, জেলা দূরপাল্লা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কাবির হোসেন, সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন, সহ প্রচার সম্পাদক আরিফ খান, সমাজ কল্যান সম্পাদক আলিমুজামান এসাক, দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মাসুদ ও কোষাধ্যক্ষ জানে আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন