Logo
Logo
×

সংগঠন সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে টেক্সি ও মাইক্রো মালিক সমিতির দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:১৭ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে টেক্সি ও মাইক্রো মালিক সমিতির দোয়া
Swapno

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাঃগঞ্জ জেলা টেক্সি ও মাইক্রো মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দুস্থঃদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। 

 

রবিবার (১৫ আগষ্ট) দুপুরে নগরীর চাষাড়ার আর্মি মার্কেট সংলগ্ন স্ট্যান্ডে জেলা টেক্সি ও মাইক্রো মালিক সমিতির সভাপতি মোঃ আমির হোসেন ডালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চার চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, তার সহ-ধর্মিণী পারভীন ওসমান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা মোঃ শামীম, মোঃ বজলুর রহমান রিপন, জেলা টেক্সি ও মাইক্রো মালিক সমিতির মোঃ আবুল হাসেম রিংকু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রকি ও অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন