Logo
Logo
×

সংগঠন সংবাদ

১৫ই আগস্ট উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের দোয়া ও নেওয়াজ বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১০:১৩ পিএম

১৫ই আগস্ট উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের দোয়া ও নেওয়াজ বিতরণ
Swapno

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। 


গতকাল নগরীর চাষাড়ার বিজয়স্তম্ভ সংলগ্ন মোড়ে জেলার সভাপতি খোঃ মাসুদুর রহমান দিপুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামিম খান।


তিনি বলেন, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। আল্লাহ-তায়ালা তাদের সকলকে জান্নাতবাসী করুন। আমাদের এই সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ দল ক্ষমতায় থাকার সময় তৈরি হয়নি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ তৈরি হয়েছে যখন আন্দোলন সংগ্রাম করতে রাজপথে আমরা মুক্তির মঞ্চ তৈরি করেছিলাম। সেদিন আমরাই মুক্তির মঞ্চ গঠন করেছিলাম। আমি আপনাদের বলতে চাই, আপনারা সকলে কাঁধে কাধ মিলিয়ে জননেতা একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন। 

 


শামীম খান আরো বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে এমন এমন সন্তানদের গ্রহণ করবেন, যারা দলের জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা চাঁদাবাজি করবেনা, কোনো সন্ত্রাসবাদ করবেনা। যারা শুধু দেশের জন্য কাজ করবে। আমরা তাদেরকে আমাদের দলের যুক্ত করবো। আমরা সকলে সম্মিলিতভাবে এই মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ গড়ে তুলেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে রাখার জন্য। সুতরাং আমরা সকলেই কাধে কাধ মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত রাখবো।

 


এসময় বিশেষ অতিথি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ খান ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, নাঃগঞ্জ জেলার সাঃ সম্পাদক জহির তালুকদার, সিঃ সহ সভাপতি সাইমন ইসলাম, সহ-সভাতি রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন