Logo
Logo
×

সংগঠন সংবাদ

জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের দোয়া 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৭:৫৩ পিএম

জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের দোয়া 
Swapno

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ- ৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস।

 

সোমবার ( ২৩ আগষ্ট ) সকাল এগারোটায় পশ্চিম মুক্তারপুর এলাকায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের  প্রধান কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

 

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সহ-সভাপতি রাসেল খান বাবু, মোহাম্মদ স¤্রাট জুয়েল, সুজন মাহমুদ, মজিবুর রহমান খোকা, হাজী মো. জহির রায়হান সোহাগ, যুগ্ম সম্পাদক মো. আসাদ, সেলিম মিয়া, সেন্টু মিয়া, সাখাওয়াত হোসেন, পলাশ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুমন রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ- প্রচার সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মিশন হাওলাদার, অর্থ সম্পাদক চুন্নু মিয়া, চালক কল্যান সম্পাদক বাদল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক সোহেল খান, বন ও পরিবেশ সম্পাদক মো. হোসেন, ত্রান সম্পাদক মো. লতিফ , মানব কল্যাণ সম্পাদক মো. হাসান, কৃষি সম্পাদক মো. মিলন, কার্যকরী সদস্য সোহেল মিয়া, লিটন মিয়া  প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন