Logo
Logo
×

সংগঠন সংবাদ

খন্দকার মাহবুবের রোগমুক্তি কামনায় না:গঞ্জ আইনজীবী ফোরামের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:০০ পিএম

খন্দকার মাহবুবের রোগমুক্তি কামনায় না:গঞ্জ আইনজীবী ফোরামের দোয়া
Swapno

বিএনপির পেশাজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিয় কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান এড. খন্দকার মাহবুব রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

 

বৃহস্পতিবার ( ২৬ আগস্ট ) বাদ জোহর নারায়ণগঞ্জ আদালত পাড়া সংলগ্ন একটি চেম্বারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে এড. খন্দকার মাহবুব রহমানের রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ. এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. রফিক আহমেদ, এড. মানিক মিয়া, এড. কামাল হোসেন মোল্লা, এড. শামসুল আরেফীন টুটুল, এড. সালাউদ্দিন সবুজ, এড.তারিকুল ইসলাম বুলবুল, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. জাহিদুল হাসান, এড. আসমা হেলেন বিধী, এড. আহসান হাবীব গোলাপ, এড. আঞ্জুম আহমেদ রিফাত, এড. রাসেল মিয়া, এড. মামুন মাহমুদ, এড. সারোয়ার জাহান, এড. মহসীন শেখ, এড. আমিনুল ইসলাম, এড. ফজলুল রহমান ফাহিম, এড. হাফিজুর রহমান মাসুম, এড. মেহেদী হাসান, এড. দীপু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন