Logo
Logo
×

সংগঠন সংবাদ

মেয়রের সাথে মহিলা পরিষদের সৌজন্য স্বাক্ষাৎ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ পিএম

মেয়রের সাথে মহিলা পরিষদের সৌজন্য স্বাক্ষাৎ 
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী'র সাথে বাংলাদেশ মহিলা পরিষদ জেলার নেতৃবৃন্দরা সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।

 

রবিবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়রের মাতা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং একটি শোক বার্তা প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দরা।

 

এছাড়াও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। করোনার সময়েও নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি, বাল্যবিবাহ বৃদ্ধি, স্কুল থেকে ঝড়ে পড়া কিশোর-কিশোরী, মহল্লায় মহল্লায় নানামুখী সমস্যা, মশার উৎপাত, কর্মহীনতা, বেকারত্ব, উচ্ছেদ প্রভৃতি সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। এসময় মেয়র তাঁর সাধ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। 

 

এসময় জেলা সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা,   প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, সদস্য বিউটি ইসলাম, শহর সমাজকল্যাণ সম্পাদক রোজী আবেদীন, বন্দরের সহ-সভাপতি করিমুন ও সুমী সরকার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন