Logo
Logo
×

সংগঠন সংবাদ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মহানগরের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭ পিএম

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মহানগরের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। 

 


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাইনবোর্ড গ্রীন চাদনী রেস্টুরেন্টে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জেলার সভাপতি খোঃ মাসুদুর রহমান দিপুর সভাপতিত্বে দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী  উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক শরিফ খান, সিনিয়র-সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার, জেলার সেক্রেটারী জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমন ইসলাম, সহ সভাপতি রফিকুল ইসলাম, আবদুল মান্নান খান বাদল, ডলি বেগম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর কমিটির সভাপতি এ, এস এম আবুবক্কর সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরজু মিয়া প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন