Logo
Logo
×

সংগঠন সংবাদ

ভিপি বাদলের সুস্থতা কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০২:১৭ পিএম

ভিপি বাদলের সুস্থতা কামনায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল ( ভিপি বাদল ) এর সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । 

 

রোববার ( ৩ অক্টোবর ) বাদ আছর নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দলীয় কার্যালয়ের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ ভিপি বাদলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন , ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মিছির আলী মেম্বার , নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, কার্যকরী সভাপতি এড. মোহাম্মদ স্বপন ভূইয়া, সিনিয়র সহ -সভাপতি মো. রিজওয়ান আহমেদ , সহ- সভাপতি সালাম খন্দকার সেলিম,  হায়দার আলী, জামাল উদ্দিন, ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ টিটু, সাবেক সভাপতি মো. বাদল শেখ, সবুর খান, মাহমুদুল্লাহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন