Logo
Logo
×

সংগঠন সংবাদ

শ্রমিক লীগের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে শামীম ওসমানকে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০২:৫৫ পিএম

শ্রমিক লীগের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে শামীম ওসমানকে শুভেচ্ছা
Swapno

জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে নাঃগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাড়ার রাইফেল ক্লাবে জাতীয় শ্রমিক লীগের নব-নির্বাচিত কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাদির এর নেতৃত্বে এবং সদস্য সচিব মোঃ কামাল হোসেন এর উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়।


এ সময় সাংসদ শামীম ওসমান নেতৃবৃন্দদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলন করার লক্ষ্যে দূর্বার গতিতে এগিয়ে যেতে বলেন। নানা রকমের মানুষ বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক। তিনি নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সকলকে নিয়ে সাধারন মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।


এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হাজী আব্দুল মান্নান মেম্বার, মো. সিরাজুল হক, সদস্য মো. আলী হোসেন, মোখলেছুর রহমান, হুমায়ুন, সুমন, সোহেল আহমেদ, পাভেল সহ প্রমুখ। এ ছাড়াও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন