Logo
Logo
×

সংগঠন সংবাদ

দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের প্রতিবাদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৯:৩৪ পিএম

দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের প্রতিবাদ
Swapno

কুমিল্লা, নোয়াখালী, রংপুর ও জামালপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারে দাবিতে গণমাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দরা প্রতিবাদ লিপি প্রেরণ করেন।

 

প্রতিবাদ লিপিতে মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি  রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক এড. হাসিনা পারভীন উল্লেখ্য করেন, শারদীয় দুর্গোৎসবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, জামালপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনকও বটে।

 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে সামাজিক বন্ধন দৃঢ়। কিছুকিছু কুচক্রী এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সরকার, প্রশাসন, সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের কাছে জোড় দাবি এই কুচক্রীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

 

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয় এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও নানা কর্মসূচিও পালন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন