Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৭:২৯ পিএম

সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন
Swapno

সারাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং বিচারে দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর চাষাড়ার হোসিয়ারী সমিতি সংলগ্ন সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ নাঃগঞ্জ জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, শারদীয় দুর্গোৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, রংপুর ও জামালপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনকও বটে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বিভিন্ন উৎসব পালন করে আসছে।

 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে সামাজিক বন্ধন দৃঢ়। কিছু কিছু কুচক্রী এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সরকার, প্রশাসন, সা়ংবাদিক সমাজ ও সুশীল সমাজের কাছে জোড় দাবি এই কুচক্রীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

 

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন, সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির ও লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন