Logo
Logo
×

সংগঠন সংবাদ

বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী,সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু ভূইয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:৪০ পিএম

বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী,সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু ভূইয়া
Swapno

বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)'র কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ এর নির্বাচন ২৭ নভেম্বর বিজেএ নারায়ণগঞ্জ এবং বিজেএ দৌলতপুর অফিসে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত  মোতাবেক ইলেকশন বোর্ড নির্বাচন পরিচালনা করেন। প্রথম ধাপে ২৭ নভেম্বর অর্ডিনারি গ্রুপের ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬ জন মোট ১৮ সদস্য বিশিষ্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

 

নির্বাচন বোর্ডে কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল নির্বাচিত ১৮ জন সদস্য অদ্য ২৯ নভেম্বর যথাক্রমে চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর নির্বাচন বিজেএ নারায়ণগঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়। বিজেএ’র ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে চেয়ারম্যান হয়েছে শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আরজু রহমান ভূইয়া, ভাইস চেয়ারম্যান এফ.এম সাইফুজ্জামান।

 

 কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্ডিনারি গ্রপ হতে যথাক্রমে মো. লিয়াকত হোসেন, জিয়াউদ্দিন আহমেদ, মো. নূরুল ইসলাম বাবুল, শেখ দাউদ হায়দার, মো. সিরাজুল ইসলাম মোল্লা, এস.এম সাইফুল ইসলাম পিয়াস, শেখ কাউসার আলী, শেখ শহিদুল ইসলাম এবং মো. আব্দুস সােবহান শরীফ। এসোসিয়েট গ্রুপ হতে নির্বাচিত হন যথাক্রমে মো তোফাজ্জেল হোসেন, মো. নূরুল হােসেন, মো. শহিদ হোসেন দুলাল, খন্দকার আলমগীর কবীর, মো. কুতুব-উদ্দিন এবং এস.এম হাফিজুর রহমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন