Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নামাজ ঘরের উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩৩ পিএম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নামাজ ঘরের উদ্বোধন
Swapno

মঙ্গলবার জোহরের নামাজের পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্মিত নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে নামাজ ঘরের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম।

 

 এসময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কোষাধক্ষ্য আবু সাউদ মাসুদ, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, কার্য্যকরী সদস্য মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন, স্থায়ী সদস্য ইউসুফ আলী এটম, সুমন মাহবুব, নাহিদ আজাদ, মোহাম্মদ তমিজ উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, এম আর কামাল, মোহাম্মদ মনির হোসেন, এম এ খান মিঠু, শফিকুল ইসলাম সোহেল প্রমুখ। 

 

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন, অনেক দিন ধরেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের নামাজ ঘরের একটি দাবি ছিলো। আজ এটি পূরণ করতে পেরে আমরা আনন্দিত। ইনশাল্লাহ রোজায় আমরা একজন ইমাম সাহেবকে রেখে তারাবী পড়ানোর ব্যবস্থাও করবো। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন