Logo
Logo
×

সংগঠন সংবাদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে না.গঞ্জে মৎস্যজীবীদলের লিফলেট বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:২০ পিএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে না.গঞ্জে মৎস্যজীবীদলের লিফলেট বিতরণ

দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

Swapno

দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মাসদাইর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য তানভির আহমেদ, মাহবুব আলম সিকদার, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদস্য সচিব নাসিরুদ্দিন জাহান সাগর, কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা অ্যাডভোকেট মনির হসেন মারুফ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক এইচএম হোসেন, ঢাকা জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক লিংকন খান, কাঞ্চন আহমেদ, মীর রাজিব, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান, সোনারগাঁ থানা মৎস্যজীবী দলের সভাপতি সানাউল্লাহ প্রধানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন