Logo
Logo
×

সংগঠন সংবাদ

আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম

আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপত্বি খন্দকার শাহ্ আলম।

Swapno

 শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপত্বি খন্দকার শাহ্ আলম।

 

 এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কোষাধক্ষ আবু সাউদ মাসুদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সভাপতি হালিম আজাদ, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, কার্যকরী কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, আহসান সাদিক শাওন, লুৎফর রহমান কাঁকন, মাহফুজুর রহমান, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায় সদস্যরা ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ক্লাবের গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী, সাধারন সম্পাদকের প্রতিবেদন ও ক্লাবের ২০২১-২০২২ বছরের বাজেট পাশ করেন।  সভায় সিনিয়র সদস্য অহিদুল হক খান তার অসুস্থতার জন্য পাশে দাঁড়ানোয় ক্লাবের কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগময় বক্তব্য রাখেন। ক্লাব সদস্যদের দীর্ঘদিনের দাবী নামাজ ঘর তৈরী করায় বর্তমান কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সদস্য মনির হোসেন।
 

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম ক্লাবের সৌহাদ্যপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান। ক্লাব সদস্যরা সদস্যদের জন্য আবাসন পরিকল্পনা এগিয়ে নেয়ার দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন