Logo
Logo
×

সংগঠন সংবাদ

প্রবীন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম

প্রবীন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ
Swapno

দেশের প্রবীন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

 

এক শোক বার্তায় এনইউজের সভাপতি আবদুস সালাম এবং সাধারন সম্পাদক আমির হুসাইন স্মীথ জানান,প্রবীন খ্যাতিমান এই সাংবাদিক অভিবক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি ইংরেজি পত্রিকা ফিনান্সসিয়াল হেরাল্ড এর সম্পাদক ছিলেন।

 

উল্লেখ্য প্রবীন এই সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আবদুস সালাম
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন