Logo
Logo
×

সংগঠন সংবাদ

সিদ্ধিরগঞ্জে ব্যাডমিন্টন টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৩ পিএম

সিদ্ধিরগঞ্জে ব্যাডমিন্টন টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Swapno

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দক্ষিণ সানারপাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির মোল্লা স্মৃতি ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাতে ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় লাল সবুজ দলকে পরাজিত করে এ এস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট  প্রদান করেন। 

পৌষের রাতে তীব্র শীত উপেক্ষা করে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিভিন্ন বয়সের প্রায় পাঁচ শতাধিক মানুষ এই ফাইনাল খেলা উপভোগ করেন। গত ৪ ডিসেম্বর শুরু হওয়া এই টূর্ণামেন্টে জেলার ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন