Logo
Logo
×

সংগঠন সংবাদ

মার্কেটে মার্কেটে “আমরা নারায়ণগঞ্জবাসী”র মাস্ক বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৭:৫৭ এএম

মার্কেটে মার্কেটে “আমরা নারায়ণগঞ্জবাসী”র মাস্ক বিতরণ
Swapno

গতকাল রবিবার সকালে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ডি.আই.টি মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটে দোকানে দোকানে গিয়ে গ্রাহক, মালিক ও কর্মচারীদের এবং পথচারীদের মাঝে বিনামূলে মাস্ক বিতরণ করা হয়।

 

পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা সচেতন থাকার আহ্বান জানানো হয়। মাস্ক বিতরণ বিতরণ কালে আরও উপিস্থত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ সভাপতি বদরুল হক, সহ সম্পাদক মোঃ হোসেন কাজল, আনোয়ার হোসেন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হোসেন জুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, আবুল সরদার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন