Logo
Logo
×

সংগঠন সংবাদ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পক্ষথেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ এএম

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পক্ষথেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Swapno

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা জুডিসিয়াল সার্ভিসের উদ্যোগে শীতার্ত গরীবও দুস্থদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা জজের হল রুমে মিটিং শেষে আদালত এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, বেগম শেখ রাজিয়া সুলতানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, বেগম সাবিনা ইয়াসমিন, এস এম মাসুদ জামান, কাজী ইয়াসিন হাবীব, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ বদিউজ্জামান, বেগম নুরুন্নাহার ইয়াসমিন ও বেগম শামসাদ বেগমসহ সকল বিজ্ঞ বিচারক উপস্থিত ছিলেন। তীব্র শীতের মধ্যে এই কম্বল বিতরণ মহতী উদ্যোগ হিসেবে সকলের সাধুবাদ কুঁড়িয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন