Logo
Logo
×

সংগঠন সংবাদ

সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় নারায়ণগঞ প্রেস ক্লাবের প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪ পিএম

সীমান্ত প্রধানের বিরুদ্ধে মামলায় নারায়ণগঞ প্রেস ক্লাবের প্রতিবাদ
Swapno

সাংবাদিক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। একই সাথে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

 

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্যাডে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. শাহআলম স্বাক্ষরিত এক বার্তায় প্রতিবাদ জানায়।সীমান্ত প্রধান অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে টুয়েন্টিফোর ডট কম’ এর সম্পাদক। 

 

তার বিরুদ্ধে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি।নারায়ণগঞ্জ টুডে অনলাইন পোর্টালে ‘রাজাকার পুত্র কাজলের এ কেমন আচরণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।সেই জন্যেই এই মামলা হয়।

 

প্রতিবাদ লিপিতে জানানো হয়, “অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানী মামলার প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক। তারা এ মামলা প্রত্যাহারের আহ্বান জানান।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন