Logo
Logo
×

সংগঠন সংবাদ

প্রাথমিক সদস্য পদপ্রাপ্ত ৯ সাংবাদিককে বরণ করল বন্দর প্রেসক্লাব

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:০১ পিএম

প্রাথমিক সদস্য পদপ্রাপ্ত ৯ সাংবাদিককে বরণ করল বন্দর প্রেসক্লাব
Swapno


আনন্দ ঘন পরিবেশে বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে  প্রাথমিক সদস্য পদ প্রাপ্ত ৯ সাংবাদিককে  বরণ করে নিল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

 

গতকাল বুধবার (২২ মার্চ) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে  সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। বন্দর প্রেসক্লাবের সভাপতি এড. শাহ আলী খান পিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খান। 

 

 

সাবেক সাধারণ সম্পাদক সরদার মো. আলিম,বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন কনক, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন ও অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব।

 

 

সাধারণ সভায় ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের দপ্তার সম্পাদক মেহেদী হাসান রিপন প্রচার সম্পাদক শাহ জামাল, নির্বাহী সদস্য নাসির উদ্দিন ও মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।

 

 

সাধারন সভা শেষে বন্দর প্রেসক্লাবের কর্মকর্তারা ৯ জনকে প্রাথমিক সদস্য পদে মনোনিত করে ফুল দিয়ে তাদের বরণ করে নেয়। প্রাথমিক সদস্য পদ প্রাপ্তরা হলেন, করিম রেজা, লতিফ রানা, ফখরুল ইসলাম, মো. মামুন মিয়া, মেহেদী হাসান মুন্না, মো. ইকবাল হোসেন, কাজী সাঈদ, সবুজ মাহামুদ ও মো. টুটুল।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন