Logo
Logo
×

সংগঠন সংবাদ

টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার ও দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার ও দোয়া
Swapno


পবিত্র মাহে রমজান উপলক্ষে টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকেলে নগরীর ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগার সংলগ্ন স্নোভার গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ও তার পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এবং টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর সদস্য ও তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরআগে, টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকার গরীব অসহায় ও দুস্থঃদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

 

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা অরজিৎ শীল মন্টি, টিম অফ উইনার নারায়ণগঞ্জ এর সদস্য আরিফুল হক ফাহিম, এইচ আর রনি, মিজানুর রহমান সজীব, মোঃ মাইনুল, মোঃ মমিন, মির্জা রনি, মোঃ মাসুম, দুলাল রাজু, ফাইজুল ও মোঃ শাহীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শুভ রায়। 

 

 

সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ অপু, যুবলীগ নেতা শান্ত খান, শাখাওয়াত হোসেন সুমিত, জুয়েল হোসেন, মোঃ রবিন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার বাসেদ প্রধান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল ইসলাম মহাসিন, এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রানা ও মোঃ কমল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন