Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৩:৩২ পিএম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আজ
Swapno


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এছাড়া বিশিষ্ট আইনজীবী এড. আনিসুর রহমান দিপু ও বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।  

 

 

এ নির্বাচনে দিপু-জীবনের নেতৃত্বাধীন প্যানেল ও শাহআলম-রফিকের নেতৃত্বাধীন দুটি প্যানেল অংশগ্রহণ করছে। দিপু-জীবন প্যানেলে সভাপতি পদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক পদে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দ্যা নিউ এইজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন নির্বাচন করছেন।  

 

 

এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশন এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক (শাওন), কোষাধ্যক্ষ পদে মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন লড়াই করছেন।  

 

 

এছাড়া এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, সিনিয়র সাংবাদিক এ.কে.এম মাহফুজুর রহমান, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি ও দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু আল ইউসুফ খান মিঠু সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন।  

 

 

তাদের বিপরীতে শাহআলম-রফিক প্যানেলে রয়েছেন, সভাপতি পদে খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মাসুমুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে হাসান আরিফ, কোষাধ্যক্ষ পদে ইউসুফ আলী এটম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দীপক কান্তি ভৌমিক, সদস্য পদে হালিম আজাদ, মাহবুবুর রহমান মাসুম, পুলক হাসান, আরিফুজ্জামান এবং আমির হোসেন স্মিথ ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন