Logo
Logo
×

সংগঠন সংবাদ

আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে ছিন্নমূল শিশুদের ঈদ উপহার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:০১ পিএম

আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে ছিন্নমূল শিশুদের ঈদ উপহার
Swapno

 

প্রতিবছরের ন্যায় এ বছরও আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে মো. ফয়জুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় ৬৮ জন ছিন্নমূল শিশুকে ঈদের পোশাক উপহার দেওয়া হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে ৩টায় শহরের নতুন পালপাড়া এলাকায়  শিশুদের মাঝে ঈদের পোশাক উপহার দেওয়া হয়। ঈদের পোশাক পেয়ে ছিন্নমূল শিশুরা আনন্দ প্রকাশ করে।

 

এ বিষয়ে মরহুম আমিনুল ইসলামের ছোট ছেলে ফয়জুল ইসলাম রুবেল স্মৃতি সংসদের পক্ষ থেকে বলেন, ছিন্নমূল শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিগত কয়েক বছর ধরে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ এই উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। সর্বসময় আমরা শিশুদের মুখে হাসি ফুটাতে ঈদ পোশাক উপহার দেওয়া চলমান রাখবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন