Logo
Logo
×

সংগঠন সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিতদের শ্রদ্ধা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:৩১ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিতদের শ্রদ্ধা
Swapno


বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (৬ মে) দিনব্যাপী কর্মসূচি শুরুতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়াস্থ জাতির জনকের সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খানের নেতৃত্বে নব-নির্বাচিতরা।

 

 

বঙ্গবন্ধু প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বন্দর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন। পরে পবিত্র ফাতেহা ফাঠ করে বঙ্গবন্ধু ৭৫ এর ১৫ আগষ্ট মহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদেররুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ওই সময় বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করা হয়।

 

 

ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টু, সাবেক সাধারন সম্পাদক সরদার মোহাম্মদ আলিম, সাবেক সহ-সভাপতি মোঃ কবির হোসেন, নব-নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সভাপতি মেহেবুব হোসেন, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন। 

 

 

অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দিপু, বিষয়ক সম্পাদক হৃদয় আহাম্মেদ জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বন্দর প্রেসক্লাবের সদস্য নূর জামান মোল্লা। 

 

 

বন্দর প্রেসক্লাবের প্রাথমিক সদস্য ফখরুল ইসলাম, লতিফ রানা, মোঃ ইকবাল হোসেন, মোঃ মামুনুর রহমান মামুন, জহিরুল ইসলাম টুটুল প্রমুখ। উল্লেখ্য, গত ১ মে সোমবার বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন