Logo
Logo
×

সংগঠন সংবাদ

নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে সারোয়ার প্যানেলের মনোনয়ন জমা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:১৯ পিএম

নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে সারোয়ার প্যানেলের মনোনয়ন জমা
Swapno


বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২৩-২০২৫) সেলিম সারোয়ার প্যানেলের প্রার্থীরা মনোনয়ন জমা দেয়া হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে নির্বাচন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম ও সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পুর কাছ থেকে মনোনয়ণপত্র জমা দেন।

 

 

সেলিম সারোয়ার এর প্যানেলে আছেন- সেলিম সারোয়ার, মোঃ আবুল বাশার, মোঃ কামাল হোসেন, রকিবুল হাসান রাকিব, মিজানুর রহমান (মিজান), আবু বকর সিদ্দিক আবুল, নির্মল চন্দ্র রায়, মোঃ মজিবর রহমান, নুরুজ্জামান খাঁন, মোঃ রায়হান, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ আবু জাফর হাওলাদার। 

 

 

মোঃ বশির আহমেদ, মোঃ মহসীন মুখা, মোঃ আলী রেজা, মোঃ শফিকুর রহমান, আবু সাইদ, জাকির হোসাইন, মোঃ কোরাইশ মল্লিক, মোঃ মাসুম, মোঃ সাইদুর রহমান, মোঃ ইদ্রিস মিয়া ও মোঃ দুলাল হোসেন।

 

 

উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৩ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

 

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান- মোহাম্মদ হাতেম, সদস্য- মোঃ নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং নির্বাচন আপীল বোর্ডে চেয়ারম্যান- মোঃ আমির হোসেন বাদশা মিয়া, সদস্য- আশিকুর রহমান ও সোহেল আক্তার সোহান এবং নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করছেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন