Logo
Logo
×

সংগঠন সংবাদ

রফিকুল ইসলাম জীবনকে ইসদাইরবাসীর ফুলেল শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৬:১৩ পিএম

রফিকুল ইসলাম জীবনকে ইসদাইরবাসীর ফুলেল শুভেচ্ছা
Swapno


সর্বোচ্চ ভোট পেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এনায়েতনগর ইউনিয়নের গাবতলী সোসাইটির সভাপতি, ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা, প্রখ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে ইসদাইরবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

 

রবিবার (০৭ মে) বিকেলে প্রেসক্লাব ভবনে সাধারণ সম্পাদকের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসদাইর শাহী জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, স্থায়ী বাসিন্দা নুরুল ইসলাম।

 

 

এসময় তারা বলেন, ইসদাইরের উন্নয়নে সাংবাদিক রফিকুল ইসলাম জীবন ভাইয়ের ভুমিকা অপরিসীম। সমাজের উন্নয়নে তিনিা সর্বদা অগ্রণী ভুমিকা পালন করে থাকেন। মাদক, সন্ত্রাস, ভুমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত ইসদাইর গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

 

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অত্র ইসদাইর এলাকায় ভুমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজসহ সকল অপরাধ চিরতরে নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একইসাথে রফিকুল ইসলাম জীবনের আগামীর পথচলা যাতে আরো সুদৃঢ় ও গতিশীল হয় এই প্রত্যাশা ব্যক্ত করে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তারা।

 

 

উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লবের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দিপু-জীবন প্যানেল। এ নির্বাচনে ৬৯ জন স্থায়ী সদস্য ও ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম জীবন।

 

 

এর আগেও, একবার সহ-সভাপতি, একবার যুগ্ম সম্পাদক,একবার কোষাধ্যক্ষসহ মোট ৬ বার নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে জয়লাভ করেন গুণী এই সাংবাদিক।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন