Logo
Logo
×

সংগঠন সংবাদ

হাজী আহম্মদ হোসেন রাজু’র আয়োজনে পথচারীদের মাঝে শরবত বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৯:১৬ পিএম

হাজী আহম্মদ হোসেন রাজু’র আয়োজনে পথচারীদের মাঝে শরবত বিতরণ
Swapno

 

বাংলাদেশ হিজবুর রাসূল (দঃ) নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক হাজী আহম্মদ হোসেন রাজু’র আয়োজনে ও কাশিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পথচারী পিপাসীত মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। গতকাল বুধবার (১০ মে) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার প্রধান বাড়ী এলাকায় পথচারী পিপাসীত মানুষের মাঝে শরবত পান করানো হয়।

 

এসময় বাংলাদেশ হিজবুর রাসূল (দঃ) নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক হাজী আহম্মদ হোসেন রাজু বলেন, মানবসেবাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে দিনমজুর খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের কাহির অবস্থা। এ গরমে তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস পানি পান করানো অনেক সওয়াবের কাজ। তাই এই তৃষ্ণার্ত মানুষগুলোকে একটু প্রশান্তি দিতে আমার এই ব্যতিক্রমী আয়োজন।

 

এসময় উপস্থিত ছিলেন, মহিউদ্দিন মুন্সি, হারুন প্রধান, আনোয়ার প্রধান, দেলোয়ার প্রধান, মহিসুর রহমান মিঠু, লাভলু মিয়া, রনি সহ প্রমুখ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন