যারা নেশা ও মাদক থেকে দূরে থাকতে চায় আমরা তাদের পাশে আছি : রাকিব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
যারা নেশা ও মাদক থেকে দূরে থাকতে চায় আমরা তাদের পাশে আছি : রাকিব
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কেরানীগঞ্জ দল ৫-৩ পয়েন্টে নারায়ণগঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব বলেন, কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “আজকের খেলাটি অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে যাবে।”
এ সময় জালকুড়ি হাইস্কুল মাঠের উন্নয়নের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, মাঠের সীমানা বেড়া ও ফুটবল গোলপোস্ট স্থাপনে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপনসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।


