সোনারগাঁয়ে ভাষা শহীদদের প্রতি এমপি খোকার শ্রদ্ধা নিবেদন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩০ পিএম
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেছেন উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন এমপি খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতৃবৃন্দ, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুর রব চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আশরাফুল ভূঁইয়া মাকসুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়, কাজী নাজমুল ইসলাম লিটু প্রমুখ।


